Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইয়ামালের বুটে মেসির নাম!

BN DESK
02 September 2026, 11:56 AM পড়তে ১ মিনিট
ইয়ামালের বুটে মেসির নাম!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচে লামিনে ইয়ামাল যখন ডাগ আউটে বসে আছেন, তার বুটের একটি জায়গায় দেখা গেল লিওনেল মেসির নাম। পরে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে যায়। 

মেসির প্রতি ইয়ামালের অন্যরকম টান আছে, সেটা জানা কথা। তার আইডলও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার। তবে বুটে মেসির নাম খোদাই করার কারণ অবশ্য ভিন্ন। জানা গেছে, মেসি লেখা এই বুট শুধু ইয়ামাল একাই পরবেন না। এই বুট পরবেন আরও ৯ ফুটবলার। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রচারণামূলক ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০ ফুটবলার। নারী-পুরুষ মিলিয়ে এই ফুটবলারদের মেসি নিজেই বাছাই করেছেন। অক্টোবরের ১০ তারিখ অ্যাডিডাসের ‘মেসি ডে’ উপলক্ষ্যে এই উদ্যোগ। ইয়ামাল ছাড়াও মেসির এই উদ্যোগে যুক্ত আছেন ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো এবং এলিয়েসে বেন সেগির। এরা সবাই তরুণ ফুটবলার।

এই উদ্যোগ নিয়ে মেসি বলেছিলেন, ‘ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইয়ামালের বুটে মেসির নাম!

B
BN DESK | 02 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার