Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি

BN DESK
12 March 2026, 02:32 AM পড়তে ১ মিনিট

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মো. রফিকুল হাসান গণি বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকার থেকে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।

বুধবার  (১১ মার্চ) সকালে গাজীপুরের চন্দ্রাকেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবহন মালিকদের উদ্দেশে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আপনারা ফিটনেসবিহীন কোনো গাড়ি চালাবেন না। দক্ষ চালক ছাড়া কাউকে গাড়ি চালাতে দেবেন না। মহাসড়কে কোনো ধরনের গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই। 

এছাড়া, মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো অবৈধ দোকানপাট বসতে না পারে, সেজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেন তিনি।
 
গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এবং বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।

এ সময় নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাতুল আলমসহ পরিবহন মালিক-শ্রমিক নেতা এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার