Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: প্রতিমন্ত্রী

BN DESK
04 September 2026, 10:41 PM পড়তে ১ মিনিট

ঈদে গণপরিবহনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হবে। ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না। আমরা তাদেরকে এ নিশ্চয়তা দিয়েছি।

আজ শনিবার (১৪ মার্চ) কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযোগের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ঈদযাত্রায় তাদের কষ্ট মানে, আমাদের কষ্ট। তাদের কষ্ট লাঘব করার দায় রয়েছে নির্বাচিত সরকারের। আগামীকাল দিনের শুরুতেই আমরা দেশবাসীকে পরিকল্পনার কথা জানাতে পারব।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: প্রতিমন্ত্রী

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার