Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে নামল বিজিবি

BN DESK
24 May 2026, 07:06 AM পড়তে ১ মিনিট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন মহাসড়ক, সেতু ও টোল প্লাজায় যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে ও পরে মোট ১০ দিন গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

জানা গেছে, রাজধানী ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাচপুর সেতু, মুগরাপাড়া, মেঘনা সেতু টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা এবং ভোগরা বাইপাস এলাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় প্রতিবছর মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা, শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা, যানজট ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগে এবারের ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ঈদের ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে নামল বিজিবি

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার