Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের ছুটি শেষে কাল খুলছে ব্যাংক-অফিস-আদালত

BN DESK
24 March 2026, 05:29 AM পড়তে ১ মিনিট

ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত ও ব্যাংক-বিমা। টানা সাত দিন ছুটির পর আবারও কর্মচঞ্চল হবে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর।

ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ভোর ৪টা ৪০ মিনিট থেকে সকাল আটটা পর্যন্ত কিছুটা বিলম্বে ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায়। দুপুরের দিকে যা স্বাভাবিক হয়। ঈদে ঢাকা ছাড়ার মতো ফেরাটাও নিরাপদ করা হচ্ছে। দু’একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কোনও ভোগান্তি নেই। 

শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি। টানা সাত দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

তবে ঈদের পর অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৯ মার্চ ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।

ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে এ সপ্তাহ কেটে যাবে। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে রাজধানী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ঈদের ছুটি শেষে কাল খুলছে ব্যাংক-অফিস-আদালত

B
BN DESK | 23 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার