Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

BN DESK
20 March 2026, 11:41 PM পড়তে ১ মিনিট

দেশজুড়ে চলমান বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে, একটানা নয়। শনিবার সারা দেশে ঈদুল ফিতর পালিত হবে। ওই দিনও ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মার্চ ও এপ্রিল মাস কালবৈশাখীর সময়। এ সময়ে বৃষ্টি ও ঝড়ে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শনিবার (২১ মার্চ) ঈদের দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

তিনি আরো বলেন, তবে কোথাও অতিভারী বৃষ্টির শঙ্কা নেই। এক-দু পশলা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে একসাথে বৃষ্টি হবে না।

একেক সময় একেক জায়গায় হওয়ার সম্ভাবনা বেশি।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

B
BN DESK | 20 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার