Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

BN DESK
04 September 2026, 10:50 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিয়েছেন জাহেদ হোসেন ঠাকুর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

আজ শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সদরের বড়দেওয়ানপাড়া এলাকায় বাবার জানাযায় অংশ নেন তিনি।

জাহেদ সরাইল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি বড়দেওয়ানপাড়ার জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় জেলা কারাগারে আছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ হোসেন ঠাকুর। আজ শনিবার ভোরে তার বাবা জাহাঙ্গীর ঠাকুর (৬৫) ইন্তেকাল করেন। একমাত্র ছেলে হওয়ায় বাবার জানাজা ও দাফন কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য তার প্যারোলে মুক্তির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা।

এর পরিপ্রেক্ষিতে জাহেদকে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে তাকে কারাগার থেকে বড়দেওয়ানপাড়ায় আনা হলে তিনি বাবার জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, বাবার জানাজায় অংশ নিতে এক আসামীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার