Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের সন্ধ্যায় একাই গাইবেন তাহসান

BN DESK
04 September 2026, 12:02 AM পড়তে ১ মিনিট
ঈদের সন্ধ্যায় একাই গাইবেন তাহসান

বিনোদন ডেস্ক ঃ ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ণিল সংগীতানুষ্ঠান। ৫দিন ব্যাপি আয়োজনে গান গেয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকেও দেখা যাবে বিশেষ আয়োজনে।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় তিনি হাজির হবেন গানের পসরা সাজিয়ে। প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তার জনপ্রিয় আটটি গান।

এছাড়াও ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টায় একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলাইভ’ নামে প্রচার হবে এ অনুষ্ঠানটি। ঈদ আয়োজনে একক সংগীতানুষ্ঠানে আরও গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকবে ফোক ও বাউল গানেরও আয়োজন।

ঈদের দিন সকাল সাড়ে ১১টায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। ৪র্থ দিন দুপুর ১টায় প্রচারিত হবে ‘ঈদ বাউলিয়ানা’।

এই অনুষ্ঠানে গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মন্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়ুয়া ও টুনটুন বাউল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ঈদের সন্ধ্যায় একাই গাইবেন তাহসান

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার