Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদে আসছে কিশোর লিজার ‘ও প্রিয় ভালোবাসা নিও’

BN DESK
07 September 2026, 01:40 AM পড়তে ১ মিনিট
ঈদে আসছে কিশোর লিজার ‘ও প্রিয় ভালোবাসা নিও’

 অভি মঈনুদ্দীন ঃ কিশোর দাস ও সানিয়া সুলতানা লিজা দু’জনই ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্লাটফরম দিয়ে বাংলাদেশের গানের ভুবনে পেশাগতভাবে সঙ্গীত শিল্পী হিসেবে নিজেদের যাত্রা শুরু করেন। দীর্ঘদিনের পথচলায় কিশোর তার কন্ঠটি গানের ভুবনে এক ইউনিক ভয়েজ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

অন্যদিকে বিশেষত মৌলিক গানে লিজা তার একক গান দিয়ে গানের ভুবনে নিজেকে একজন জাত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার মিষ্টি কন্ঠ দিয়ে। কিশোর ও লিজা এর আগে সিনেমাও গান গেয়েছেন। আবার কিশোরের সুরেও লিজা মৌলিক গান গেয়েছেন। তবে সিনেমার বাইরে এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে মৌলিক গান করেছেন। গানের শিরোনাম ‘ও প্রিয় ভালোবাসা নিও’। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন কিশোর নিজেই। কিশোরের ভীষণ প্রিয় লিজার কন্ঠ। তাই তার প্রবল আগ্রহেই লিজাকে তিনি ‘ও প্রিয় ভালোবাসা নিও’ গানে তিনি লিজাকেই সঙ্গী করেছেন।

কিশোর দাশ বলেন,‘ লিজার কন্ঠটা ভীষণ মিষ্টি। ও প্রিয় ভালোবাসা নিও গানটি লিজা খুউব চমৎকার গেয়েছে। এক কথায় যাকে দুর্দান্ত বলা যায়। আমি তার গায়কী নিয়ে ভীষণ খুশী। শুধু সহশিল্পী হিসেবেই নয় এই গানের গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে লিজাকে এই গানের সঙ্গীত করে আমি তৃপ্ত। যে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি শ্রোতা দর্শকের খুউব ভালোলাগবে গানটি।’

লিজা বলেন,‘ কিশোর দা নিঃসন্দেহে একজন ভালো গায়ক। তিনি নিজেও চমৎকার সুর করেন। তবে এবারই প্রথম তারসঙ্গে চমৎকার একটি মৌলিক দ্বৈত গান করেছি। গানটি প্রথমই যখন শুনি তখনই আমার ভীষণ ভালোলাগে। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। সবমিলিয়ে গানটি এতো ভালো হয়েছে যে গানটির প্রতি একটা আলাদা মায়া কাজ করছে। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে। কারণ অনেকদিন পর আমি মনেরমতো একটি গান পেয়েছি যে গান আমার কাছে মনে হয়েছে বহুদিন শ্রোতা দর্শকের মাঝে থেকে যাবে।’

কিশোর জানান তারই ইউটিউব চ্যানেল ‘কিশোর’-এ গানটি ঈদেই প্রচারে আসবে। গানটির ম্ধিসঢ়;উজিক ভিডিও নির্মাণ করেছেন ‘গাল গপ্পো প্রোাকশন’।

এদিকে আগামী ঈদে ‘পাচফোড়ন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচার হবে কিশোর ও লিজার আরেকটি গান। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছেন কিশোর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ঈদে আসছে কিশোর লিজার ‘ও প্রিয় ভালোবাসা নিও’

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার