Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদে আসছে সারিকার ‘প্রাইভেট তুমি কার’

BN DESK
03 September 2026, 10:37 AM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ আগামী ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রাইভেট তুমি কার’। অনেকদিন পর নতুন কোনো নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। নাটকটিতে তার বিপরীতে আছেন নন্দিত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটির গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সারিকা। বলা যায় দীর্ঘদিন পর মোশাররফ করিমের সঙ্গে নতুন কোনো নাটকে অভিনয় করেছেন সারিকা।

নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। নির্মাণ করেছেন মোশাররফ করিমের ছোট ভাই নির্মাতা শামস করিম। নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জাভেদ গাজী, নূর ই কাঞ্চন, হাসান জ্যোতি, মিনহাজ মোহন প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন,‘ নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। মূল গল্পটা বলতে চাইনা। তবে অনেকদিন পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে নাটকে কাজ করে ভীষণ ভালোলাগলো। মোশাররফ ভাই সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে আগে করা কাজগুলোর জন্য এখনো অনেক সাড়া পাই। এই নাটকে কাজ করে আমি খুব উপভোগ করেছি গল্পটা, আশা করছি দর্শকেরও ভীষণ ভালোলাগবে।’

সারিকা-মোশাররফ করিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘যদি থাকে নসীবে’,‘ বাঘ যখন বিলাই’,‘ দখলবাজ’,‘ হোয়াট ইজ লাভ’,‘ অ্যাম্বুলেন্স’সহ আরো বেশকিছু নাটক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ঈদে আসছে সারিকার ‘প্রাইভেট তুমি কার’

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার