Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

BN DESK
25 May 2026, 05:43 PM পড়তে ১ মিনিট

কোরবানির ঈদ সামনে রেখে দলের তৃণমূল নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার’ নির্দেশনার মধ্যে রয়েছে— ঈদে সাধারণ মানুষের পাশে থাকা, সামাজিক নানা আয়োজনের মধ্য দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং বিএনপি তথা সরকারকে ঘিরে নানামুখী অপপ্রচারের জবাবে দলীয় অবস্থান তুলে ধরা। সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আগামীর সময়কে বলেছেন, ‘প্রধানমন্ত্রী সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানুষ পছন্দ করে না— এমন কোনো কাজ করা যাবে না।’ তিনি আরও বলেছেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণে সরকার এরই মধ্যে যেসব কার্যক্রম শুরু করেছে, তা তৃণমূলে পৌঁছে দিতে হবে।’

‘বিএনপি ও সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে, সে ব্যাপারে জনগণকে সচেতন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী’— যোগ করেন প্রিন্স। ঈদ সামনে রেখে তারেক রহমানের এসব নির্দেশনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানালেন এই নেতা।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসে বিএনপি। এবার প্রথমবারের মতো ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। দলটির তৃণমূলে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিটি জেলা-উপজেলায় সুধী সমাবেশ, ঈদ পুনর্মিলনীর মতো অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিরোধী দলের অপপ্রচারের জবাবে এরই মধ্যে সাংগঠনিক জেলাগুলোয় পাঠানো প্রায় ৩৫ লাখ লিফলেট, বিতরণ করা শুরু হয়েছে। ঈদে এই প্রচার বাড়ানো হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিককে এ বিষয়ে বলেছেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালাচ্ছে জামায়াত জোট। তৃণমূলসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা এই অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করবে, গণসংযোগমূলক কার্যক্রম চালাবে।’

জানা গেছে, ঈদ ঘিরে রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সাধ্যমতো গরিব-অসহায় মানুষের পাশে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপি নেতাদের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঈদে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার