Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দর টানা ৮ দিন বন্ধ

BN DESK
06 September 2026, 12:34 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর (ইন্টারচেঞ্জ পয়েন্ট) দিয়ে ভারতের সাথে পণ্যবাহী ট্রেন চলাচল ১৬ মার্চ (সোমবার) থেকে আগামী ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা ৮ দিন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। বন্ধ শেষে আগামী ২৪ মার্চ মঙ্গলবার থেকে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার সিঙ্গাবাদ বন্দরের মাধ্যমে দুই দেশের পণ্যবাহী ট্রেন যোগাযোগ আবারও শুরু হবে।

রেল সূত্র জানায়, গত ২ মার্চ বাংলাদেশ রেলওয়ের ডেপুটি ডাইরেক্টর মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে ঈদ উপলক্ষে সরকারি ছুটির কারণে ব্যাংক ও কাস্টমস বন্ধ থাকায় ভারতীয় রেলওয়েকে আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৩ মার্চ পর্যন্ত পন্যবাহী ট্রেন না পাঠাতে অনুরোধ করা হয়।

তবে পত্রে বলা হয়, উল্লেখিত সময়ে বাংলাদেশে প্রবেশ করে আমদানি পণ্য খালাস করা ভারতীয় খালি ওয়াগন এবং গার্ডভ্যানসহ ইঞ্জিন (লোকোমোটিভ) ভারতে ফেরত যেতে পারবে। পরে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরে নির্বিঘ্নে বিশেষ ট্রেন পরিচালনার জন্য দেশের সকল ইন্টারচেঞ্জ পয়েন্ট দিয়ে ১৬ ও ১৭ মার্চও ভারতীয় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। ফলে ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৮ দিন ট্রেন চলাচল বন্ধ  থাকবে।

রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মামুনুর রশিদ ঈদ উপলক্ষে বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ সম্পর্কিত এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সংক্রান্ত পত্র পাওয়া গেছে। পত্রে বন্ধের বিষয়টি দু’দেশের সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, রহনপুর রেল বন্দর দিয়ে শেষ গত রোববার ভারত থেকে আমদানি করা ভুট্টাবাহী (মেইজ যা পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়) ৪২টি ওয়াগনের একটি ট্রেন (র‌্যাক) বাংলাদেশে প্রবেশ করে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দর টানা ৮ দিন বন্ধ

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার