Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

BN DESK
14 March 2026, 03:56 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি  এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ১৮ মার্চ হতে  আগামী ২৭ মার্চ  পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ হতে বন্দরের আমদানি-রপ্তানি  এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।

১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি অন্তর্ভুক্ত। এছাড়া এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমগ্রেশন দিয়ে ভারতে যাতায়াত স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো: আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক পত্রের বরাতে এ সব তথ্য নিশ্চিত করেছেন বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান।

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি বলেন, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং  সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বাংলাদেশ ও ভারতের সকল সরকারি বেসরকারি সংশ্লিস্টদের তা পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। তবে এ সময়ে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে  যাতায়াত অব্যাহত থাকবে।

পনামার আপারেশন ম্যানেজার বলেন, তবে বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড,পরিবহণসহ অনান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার