Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

BN DESK
19 March 2026, 01:20 AM পড়তে ১ মিনিট

আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। উৎসবের মৌসুমে বিপুল জনসমাগম, তীব্র যানজট এবং দীর্ঘ সরকারি ছুটির কারণে স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হতে পারে– এমন আশঙ্কায় নাগরিকদের নিরুৎসাহিত করেছে দেশটি।

বুধবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও সরকারি ছুটি রয়েছে। এই দীর্ঘ ছুটির প্রভাবে ২৬ মার্চ পর্যন্ত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে জরুরি পরিষেবা সীমিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বার্তায় আরও বলা হয়, ভ্রমণকারীদের জনপ্রিয় গন্তব্যস্থলগুলোতে এই সময়ে বিপুল জনসমাগম ও তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। ফলে স্বাভাবিক ভ্রমণ কার্যক্রমে সম্ভাব্য বিঘ্নের জন্য পর্যটকদের প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, জ্বালানি মজুত সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ব্যবহার কমাতে কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে জ্বালানি ক্রয়ের ওপর সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং স্কুল ও সরকারি ছুটির মেয়াদ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। এসব কারণে দৈনন্দিন যাতায়াত ও পরিষেবা গ্রহণে কিছুটা অসুবিধা হতে পারে।

বার্তায় নাগরিকদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, অনেক দেশে প্রবেশের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা আবশ্যক। যাদের পাসপোর্টের মেয়াদ শিগগির শেষ হতে চলেছে, তাদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এখনই পাসপোর্ট নবায়ন করার আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার