Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদ শেষে লঞ্চে ঢাকায় ফিরেছে লাখো মানুষ

BN DESK
10 October 2025, 12:38 PM পড়তে ১ মিনিট
ঈদ শেষে লঞ্চে ঢাকায় ফিরেছে লাখো মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, লঞ্চ রুট দিয়েই আজ লাখো মানুষ ঢাকায় ফিরেছেন। শনিবার (৫ এপ্রিল) ভোর চারটা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চলসহ বিভিন্ন রুটের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চই ছিল যাত্রীবোঝাই।

ঈদের লম্বা ছুটি নিয়ে এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। ভাড়া নিয়ে ছিল না কোনো অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে।

তবে বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীর ভেতরে ঢোকার সময়। লাখো যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখার কারণে সদরঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা। ওই এলাকা পার হতে লেগে যায় ঘণ্টারও বেশি সময়। উপায় না দেখে অনেকেই লাগেজ-ব্যাগ নিয়েই হেঁটে গুলিস্তানের দিকে রওনা হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঈদ শেষে লঞ্চে ঢাকায় ফিরেছে লাখো মানুষ

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার