Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার

BN DESK
10 October 2025, 08:13 PM পড়তে ১ মিনিট
উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার

স্পোর্টস ডেস্ক : ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও সফল হতে পারলেন না কার্লোস আলকারাস। সঙ্গে সঙ্গেই সেন্টার কোর্টে নীরবতার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ল অল ইংল্যান্ড ক্লাব আর উইম্বলডন পেল নতুন রাজা। চার সেটের টানটান লড়াইয়ে আলকারাসকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা ঘরে তুললেন ইয়ানিক সিনার। ঘাসের কোর্টে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।

প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচের শুরুটা দারুণ করেছিলেন আলকারাস। তখন মনে হচ্ছিল, হয়তো এবারও ট্রফি উঠবে ২২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের হাতেই। ফেদেরার, সাম্প্রাস, বিয়ন বোর্গের মতো কিংবদন্তিদের কাতারে ঠাঁই করে নেবেন তিনটি টানা উইম্বলডন জয়ের নজির গড়ে। কিন্তু প্রতিপক্ষ ছিলেন সময়ের অন্যতম ঝড়ো ফর্মে থাকা ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার। যে তরুণ ইতালিয়ান ফরাসি ওপেনের ফাইনালে হেরে গিয়ে এসেছিলেন প্রতিশোধের তাড়নায়, তিনি এবার আর কোনো সুযোগ ছাড়েননি। গত ফ্রেঞ্চ ওপেনেই রেকর্ড ৫ ঘণ্টা ২৯ মিনিটের মহাকাব্যিক ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই প্রতিদ্বন্দ্বী। জয়ী ছিলেন আলকারাস। তবে উইম্বলডনের ফাইনালে মাত্র ৩ ঘণ্টা ৪ মিনিটে দৃশ্যপট বদলে দিলেন সিনার।

প্রথম সেট হেরে গেলেও পরের তিন সেটে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে দারুণ প্রত্যাবর্তন করেন সিনার। আলকারাসকে একাধিকবার অপ্রস্তুত করে দিয়ে জয় ছিনিয়ে নেন। এই হারে টানা তিন উইম্বলডন শিরোপার স্বপ্ন ভেঙে যায় স্প্যানিশ তারকার, তবে তার সামনে এখনো উজ্জ্বল ভবিষ্যৎ। সিনারের এই জয় কিংবা আলকারাসের হার ছাড়িয়ে যা টেনিস বিশ্বের নজর কেড়েছে, তা হলো এই দুই তারকার জন্ম দেওয়া একটি সম্ভাব্য চিরকালীন দ্বৈরথ। ঠিক যেমন ফুটবলে এক সময় মেসি-রোনালদো দ্বৈরথ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, বা অ্যাথলেটিকসে কার্ল লুইস-বেন জনসন কিংবা বোল্ট-গ্যাটলিনের দ্বৈরথ উত্তেজনা ছড়াত, তেমনি টেনিসে ফেদেরার-নাদাল কিংবা নাদাল-জোকোভিচ যুগের পর সিনার-আলকারাস দ্বৈরথ এখন সময়ের দাবি।

উন্মুক্ত যুগের ইতিহাসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর এই প্রথমবার একই মৌসুমে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে দেখা গেছে সিনার ও আলকারাস জুটিকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার