Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ২

BN DESK
05 September 2026, 04:28 AM পড়তে ১ মিনিট
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ২

নিউজ ডেস্ক:  কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে ১৪-এপিবিএন ও কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবা পিস্তল-গুলিসহ একজন নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃতরা হলেন, বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবু বক্করের পুত্র মো. সেলিম (২৩) ও একই ক্যাম্পের ব্লক-জি/১০-এর জামালের স্ত্রী আসমা আক্তার (২০)।

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এপিবিএন সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ২

B
BN DESK | 17 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার