Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪৩ হাজার ইয়াবা-পিস্তলসহ আটক ৩

BN DESK
20 May 2026, 12:43 AM পড়তে ১ মিনিট

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটকরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হামিদ (৩২), মো. জাহিদ হোসেন(৩৮) ও নুর সেহেরা(১৮)।

আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতঘরে ইয়াবা কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে এপিবিএনের একটি বিশেষ টিম অংশ নেয়।

অভিযানে মো. জাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন লোড করা ছিল। এছাড়া তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বহন করা ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া নুর সেহেরা (১৮) নামে এক নারীর কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদ (৩২) নামে আরেকজনের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবার মোট পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪৩ হাজার ইয়াবা-পিস্তলসহ আটক ৩

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার