Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উখিয়ায় জমির বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

BN DESK
05 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
উখিয়ায় জমির বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

নিউজ ডেস্ক:   কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুনসহ ৩ জন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাত ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘‘জমি নিয়ে চাচাত ভাই-বোনদের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।’’


উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।”

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

উখিয়ায় জমির বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার