Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মীর

BN DESK
05 September 2026, 04:56 AM পড়তে ১ মিনিট
উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মীর

কক্সবাজারের উখিয়ায় স্ত্রী-সন্তান নিয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লিকু মানকিন (৩২) নেত্রকোনা জেলার দূর্গাপুর এলাকার ভরতপুরের অবনী ডিওর ছেলে। তিনি ‘টেরেস ডি হোমস’ (টিডিএস) নামের একটি এনজিও সংস্থার উখিয়ায় কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।

ওসি মো. আরিফ হোছাইন জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপ দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লিকু মানকিন গুরুতর আহত হলেও তার স্ত্রী ও সন্তান এর কোনো আঘাত পায়নি। পরে লিুককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে গত ২ জানুয়ারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছিলেন।

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মীর

B
BN DESK | 09 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার