কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোটবাজার-সোনাপাড়া সড়কের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রায়হান উখিয়ার সোনাইছড়ি এলাকার আবদুর রহিমের ছেলে।
শিশুটি দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। চালক পালিয়ে গেছে, গাড়িটি জব্দ করা হয়েছে।