Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উখিয়ায় শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ, সমন্বয়কসহ আটক ৩০

BN DESK
10 October 2025, 03:48 PM পড়তে ১ মিনিট
উখিয়ায় শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ, সমন্বয়কসহ আটক ৩০

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিও চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে করা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এসময় সমন্বয়ক জিনিয়া, নওশাদ, ছাত্র প্রতিনিধি শামীম ও রানাসহ অন্তত ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে চাকরিচ্যুত শিক্ষকরা আন্দোলনে অংশ নিতে আসলে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে অর্থ সংকটের কারণ দেখিয়ে ইউনিসেফসহ কয়েকটি এনজিও সম্প্রতি ১ হাজার ২০০-এর বেশি শিক্ষককে চাকরিচ্যুত করে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা আন্দোলনে নামেন।

এর আগে সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম মহাসড়ক অবরোধ করেছিলেন চাকরিচ্যুত শিক্ষকরা। টানা পাঁচ ঘণ্টার ওই অবরোধে উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে, যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন।

চাকরিচ্যুত শিক্ষকদের অভিযোগ, প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আন্দোলনে নামা ছাড়া তাদের কোনো উপায় ছিল না।

স্থানীয় শিক্ষক নেতা সাইদুল ইসলাম শামীম সে সময় বলেছিলেন, আমরা দাবি করছি, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হোক এবং ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হোক।

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

উখিয়ায় শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ, সমন্বয়কসহ আটক ৩০

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার