Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উত্তরাঞ্চলের নেসকো বিদ্যুৎ শ্রমিকদের কর্মসূচী স্থগিত

BN DESK
05 September 2026, 08:04 PM পড়তে ১ মিনিট
উত্তরাঞ্চলের নেসকো বিদ্যুৎ শ্রমিকদের কর্মসূচী স্থগিত

উত্তরাঞ্চলের নেসকো বিদ্যুৎ শ্রমিকদের কর্মবিরতির ৬ষ্ঠ দিন সোমবার কর্মসূচী অতিবাহিত করার পর স্থগিত ঘোষনা করেছে। আজ সোমবারের নেসকো বোর্ড সভা শেষে ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সাংবাদিকদের বলেন করোনাকালীন সরকার ঘোষিত শতকরা ৫ ভাগ বিশেষ সুবিধা প্রদান ও বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক নর্দাণ ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসির শ্রমিক কর্মচারীদের ২০২২ এবং ২০২৩ অর্থ বছরের প্রাপ্য এপিএ বোনাসসহ বিভিন্ন দাবি বোর্ড সভায় অনুমোদন দেয়া হয়েছে। কর্মবিরতি বাদ দিয়ে শ্রমিকদের নিয়মিত কাজ করতে বলা হয়েছে।

নেসকো শ্রমিকলীগের বগুড়া জেলা উপ কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে আন্দোলন কর্মসুচী স্থগিত ঘোষনা করা হয়েছে। নেসকো পিএলসি এর অধীনস্থ রাজশাহী ও রংপুর বিভাগের অধীনস্থ ১৬ জেলায় কর্মরত প্রায় ১২ শ’ শ্রমিক কর্মচারী  প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত  সকল কার্যক্রম বন্ধ রেখে দাবির স্বপক্ষে  মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করে আসছিল।

আজ সোমবার (১৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া শহরের পুরাণ বগুড়া নেসকো বিক্রয় ও বিতরন বিভাগ -৩ এর অফিস চত্বরে মিছিল সমাবেশ করেন শ্রমিক কর্মচারীরা। নেসকো বিদ্যুৎ শ্রমিকলীগ বগুড়া জেলা উপ কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সভাপতি তাপস কুমার নিয়োগী।

বগুড়া জেলা উপ কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শ্রমিক নেতা সাইফুল আলম, মোশারফ হোসেন, সাজেদুর রহমান সাজু, রাশেদুল আলম, সোহাগ হোসেন, আবুল খায়ের, সাজু আহমেদ বকুল,  হাসান আলী মিয়া, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, খন্দকার মোঃ নাজমুল হুদা প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

উত্তরাঞ্চলের নেসকো বিদ্যুৎ শ্রমিকদের কর্মসূচী স্থগিত

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার