Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

BN DESK
02 September 2026, 10:18 AM পড়তে ১ মিনিট
উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার


মফস্বল ডেস্ক : রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় কেএম মুনসুর আলী সুমন (৪০) নামের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪নং সেক্টর নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন এসআই সুমন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রোববার (১৮ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুমন খান দক্ষিণখান থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। 
ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার