Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উত্তরায় বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

BN DESK
12 March 2026, 12:00 AM পড়তে ১ মিনিট

রাজধানীর উত্তরায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রিয়া আক্তার (২৭) মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে।

আজ বুধবার (১১ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রিয়া ৩২ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে আজ বিকেলের দিকে মারা যান তিনি। এর আগে একই ঘটনায় দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া আক্তার ১০০ শতাংশ দগ্ধ নিয়ে ও এনায়েত আলী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

উল্লেখ্য গত শুক্রবার (৬ মার্চ) উত্তরা থেকে নারী ও শিশুসহ মোট ১০ জনক দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। তারা হলেন- রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা খাতুন (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা আক্তার (১৯) এবং আবু কালাম রুবেল (৩৫)।

দগ্ধদের মধ্যে রোজার শরীরে ১৮ শতাংশ, রুবেলের শরীরে ৩২ শতাংশ, জুনায়েদের শরীরে ২৪ শতাংশ, দেলেরা খাতুনের শরীরে ১৪ শতাংশ, আবু কালাম রুবেলের শরীরে ৭ শতাংশ, হাবিবের শরীরে ১৯ শতাংশ, আয়েশা আক্তারের শরীরে ১২ শতাংশ এবং রিয়া আক্তারের শরীরে ৩২ শতাংশ দগ্ধ হয়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

উত্তরায় বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার