Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উত্তরায় সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত

BN DESK
01 September 2026, 07:27 AM পড়তে ১ মিনিট
উত্তরায় সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গুরুতর আহত ফুয়াদকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফুয়াদ হাসান ছিলেন শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তিনি কৃষি অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ সদরে।

অধ্যাপক আসাদুজ্জামান জানান, ফুয়াদ ভ্রমণপ্রিয় ছিল। বাইক নিয়ে বাংলাদেশের ৬৩ জেলা ঘুরে দেখেছে। শুধু ভোলায় যেতে পারেনি। হয়তো তার মৃত্যুও বাইকেই লেখা ছিল।

ফুয়াদের অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাকৃবি ক্যাম্পাসে নেমেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধু ও শিক্ষকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

উত্তরায় সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার