Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উধাও ফেসবুক প্রোফাইলের ছবি-স্ট্যাটাস! 

BN DESK
16 April 2024, 10:59 PM পড়তে ১ মিনিট
উধাও ফেসবুক প্রোফাইলের ছবি-স্ট্যাটাস! 

আবারও প্রযুক্তিগত ক্রটিতে মেটার অ্যাপ-ফেসবুক। প্রযুক্তিগত সমস্যার কারণে এবার ফেসবুকে দেখা যাচ্ছে না নিজের বা ফ্রেন্ডের প্রোফাইলের ছবি ও স্ট্যাটাস। এতে সমস্যায় পড়েছেন অসংখ্য ব্যবহারকারী।

১৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল থেকে বহু ব্যবহারকারীর ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। তবে কী কারণে এমন সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে এমনটা হয়েছে। সাময়িক এই সমস্যা কিছু সময়ের মধ্যেই সমাধান হবে।

ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন। এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখতে সমস্যা হয়েছিল। সে সময় ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

উধাও ফেসবুক প্রোফাইলের ছবি-স্ট্যাটাস! 

B
BN DESK | 16 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার