Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উপকূলে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, নিখোঁজ ৪০

BN DESK
05 September 2026, 04:15 AM পড়তে ১ মিনিট
উপকূলে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, নিখোঁজ ৪০

 নিউজ ডেস্ক:  কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে পশ্চিমপাড়া এলাকায় রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি হয়েছে। এতে ৪০ জন নিখোঁজ রয়েছেন। নারী-শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাত আড়াইটার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা সাগরে ভাসছিল। বিজিবির টহলরত এক সদস্য মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকা নিয়ে সেটি আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান চলছে।  

টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘‘বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’’

স্থানীয় জেলেরা জানান, ডুবে যাওয়া নৌকায় ৬০ থেকে ৭০ লোক ছিল বলে উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন। নিখোঁজদের সন্ধানে একাধিক নৌকা নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘‘নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

উপকূলে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, নিখোঁজ ৪০

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার