Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উর্বীসহ তিন তারকার এক রাতের ঘটনায় ‘বিনোদিনী’

BN DESK
09 October 2025, 12:08 PM পড়তে ১ মিনিট
উর্বীসহ তিন তারকার এক রাতের ঘটনায় ‘বিনোদিনী’

 বিনোদন ডেস্ক ঃ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ আবারও হাজির হলো দর্শকদের জন্য নতুন চমক নিয়ে। মুক্তি পেয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘বিনোদিনী’। এই কাহিনি শুরু হয় একটি সাধারণ প্রশ্ন দিয়ে– একজন অচেনা মানুষকে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ংকর হতে পারে? পুরো গল্প আবর্তিত হয়েছে এক রাতের ঘটনাকে কেন্দ্র করে। ভিন্ন দুই জগতের দুই মানুষ। গেস্টহাউস কর্মী পলাশ আর তারকা অভিনেত্রী এশাকে নিয়ে। আকস্মিকভাবে তাদের পথ একত্র হয় আর ভাগ্যের এক মোড়ে দাঁড়িয়ে তারা জড়িয়ে পড়ে এক ভয়াবহ রহস্যে, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খোলা নেই। পরবর্তী ঘটনাগুলো যেন দর্শককে এক নিখুঁত রোলারকোস্টার রাইডে নিয়ে যায়। একের পর এক ঘটে যাওয়া অনিশ্চিত, শিহরন জাগানো ঘটনা দর্শককে ভাবতে বাধ্য করবে– কে শিকার আর কে শিকারি? এটি নির্মাণ করছেন সৈয়দ ফরহাদ। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বী।

নাটক প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী বলেন, ‘বিনোদিনী’ শুধু একটি থ্রিলার নয়, এটি মানুষের ভেতরের অন্ধকার, লোভ আর টিকে থাকার প্রবণতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দর্শকদের মনে শেষ পর্যন্ত প্রশ্নই জাগবে, পলাশ কি পারবে রহস্য উন্মোচন করতে? নাকি এশার সঙ্গে সেও ডুবে যাবে অপরাধ আর অন্ধকারের গভীরে?’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

উর্বীসহ তিন তারকার এক রাতের ঘটনায় ‘বিনোদিনী’

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার