Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

BN DESK
10 October 2025, 11:55 AM পড়তে ১ মিনিট
ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

মফস্বল ডেস্ক: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে ঋণের দায়ে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে নিজের পানের বরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা ঋণ নেন। সেই চাপে সোমবার সকাল সাড়ে ৬টায় নিজ পানের বরজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে কৃষক আকবর হোসেন ঋণের দায়ে আত্মহত্যা করছেন। তার লাশ উদ্ধার করে মায়তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণটি আরো নিশ্চিত হয়ে যাবে।

এর আগে গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল নামের এক কৃষক দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।

এলাকা: রাজশাহী পবা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার