Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঋণ নিয়ে সৌদি গিয়ে ৬ মাসের মাথায় ভবন থেকে পড়ে মৃত্যু

BN DESK
02 September 2026, 08:56 PM পড়তে ১ মিনিট

সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত সোবহান খান মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, ভ্যানচালক সোবহান খান সংসারের হাল ধরতে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ২০২৫ সালের ১৯ নভেম্বর। সৌদি আরবে পাড়ি জমান। তবে সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কোনও কাজ না পাওয়ায় পরিবারে টাকা পাঠাতে পারেননি। প্রায় দুই মাস আগে একটি নির্মাণকাজে যোগ দিলেও ততদিনে ঋণের চাপ আরও বেড়ে যায়।

কয়েকদিন আগে কাজ করার সময় একটি বহুতল ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সোবহান খান। তাৎক্ষণিকভাবে তাকে রিয়াদের নাছিম ব্রাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্ত্রী মরিয়ম বেগম বলেন, ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম ভালো কিছুর আশায়। কিন্তু তিনি কোনো টাকা পাঠাতে পারেননি। এখন ৬ সন্তান নিয়ে আমি কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।

তিনি আরও জানান, চরম আর্থিক সংকটের কারণে তারা মরদেহ দেশে আনার সমর্থ্য নেই। তাই সরকারের সহযোগিতা কামনা করছেন তিনি।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঋণ নিয়ে সৌদি গিয়ে ৬ মাসের মাথায় ভবন থেকে পড়ে মৃত্যু

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার