Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি আনছে টিকটক

BN DESK
17 July 2026, 06:40 PM পড়তে ১ মিনিট

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের ভুয়া বা বিভ্রান্তিকর এআই কনটেন্ট সহজে শনাক্ত করতে একাধিক নতুন প্রযুক্তি আনছে জনপ্রিয় ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। 

টিকটক জানিয়েছে, এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষামূলক নির্দেশিকা, স্প্যাম শনাক্তের উন্নত পদ্ধতি এবং কনটেন্ট যাচাইয়ের প্রযুক্তি।

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ব্যবহারকারীদের ধারণা বাড়াতে নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স এবং ডিপফেক গবেষক হেনরি আইডারের সঙ্গে যৌথভাবে একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরি করেছে টিকটক।

টিকটকের বৈশ্বিক জননীতি দলের এআই প্রধান টম ভার্গিস বলেন, এআই নির্মিত কনটেন্ট শনাক্ত করা, দায়িত্বশীলভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সৃজনশীলতা বাড়াতে প্রযুক্তি, অংশীদারত্ব ও সচেতনতামূলক কার্যক্রমে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

টিকটক জানিয়েছে, ভুয়া তথ্য ও স্প্যাম প্রতিরোধে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শসংক্রান্ত স্প্যাম দ্রুত শনাক্ত করতে নতুন প্রযুক্তি পরীক্ষার কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি আনছে টিকটক

B
BN DESK | 17 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার