Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

BN DESK
02 September 2026, 08:26 AM পড়তে ১ মিনিট
এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে  ছাত্রদল নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে নকল সরবরাহের সময় তাকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে কলেজ কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ করতে যান মৃদুল। ওই সময় দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সিফাত বিন সাদেক মৃদুল হাসানের কাছে ধরা পড়েন তিনি। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

আটকের বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, পরীক্ষাকেন্দ্রের সচিব লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার