Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এই দেশে আর যেন কেউ দুই নম্বরি ভোটের চিন্তা না করে : ইসি সানাউল্লাহ

BN DESK
01 September 2026, 01:45 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এই দেশে আর যেন কেউ দুই নম্বরি ভোটের চিন্তা না করে। 

আজ রোববার (৫ এপ্রিল) সকালে বগুড়া জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বগুড়া জেলা প্রশাসন আয়োজিত বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষকারী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্যদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ আরও বলেন, সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনের লক্ষ্য। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশের ইতিহাসের অন্যতম সংঘাত ও রক্তপাতহীন নির্বাচন। ওই মান এই উপ-নির্বাচনেও ধরে রাখতে হবে। বিগত নির্বাচনের মতো এই নির্বাচনেও ৬টি টিম কাজ করছে। সব ভোটার যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন, সেটা নিশ্চিত করতেই টিমগুলো কাজ করছে। 

তিনি আরও বলেন, অপতথ্যের যুগে বড় ভিকটিম সাধারণ মানুষ। অপতথ্য ছড়িয়ে যাতে নির্বাচনকে বিতর্কিত না করা হয় এ ব্যাপারে সব পক্ষকে আরও সচেতন থাকতে হবে। অবৈধ ও হারানো অস্ত্র এখনও ভয়ের কারণ জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, সব হারানো অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র যেন নির্বাচনের দিন ভীতির কারণ তৈরি করতে না পারে সে ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে বলেন, নিরাপত্তা জোরদারে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই সংখ্যা বাড়িয়ে ছয়জন করা হবে। পাশাপাশি অস্ত্রসহ তিনজন আনসার সদস্য এবং অস্ত্র ছাড়া আরও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

এই দেশে আর যেন কেউ দুই নম্বরি ভোটের চিন্তা না করে : ইসি সানাউল্লাহ

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার