Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এই নির্বাচন কমিশন হলো বিজেপি কমিশন : মমতা

BN DESK
05 May 2026, 07:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি বিজেপি’র জয়কে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই নির্বাচন কমিশন হলো বিজেপি কমিশন। গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সেই ফলাফলে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী হেরে গেছেন; পরাজিত এই প্রার্থীর তালিকায় আছে দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। নিজ কেন্দ্র ভবানীপুরে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি।

গতকাল সোমবার দুপুরে ভোটগণনা চলাকালে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে যান মমতা। তার আসন ভবানীপুরের গণনা চলছিল এখানেই। মমতা গণনাকেন্দ্রে যাওয়ার কিছু সময় পর শুভেন্দুও সেখানে যান। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দু’জনেই ছিলেন সেখানে। তারপর সোমবার সন্ধ্যায় আচমকাই গণনা শেষ হওয়ার আগেই সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে যান মমতা।

গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বলেন, আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। পুরোটা একতরফা। ধাক্কা দিয়েছে, মেরেছে। সিআরপিএফ-এর সামনে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে দানবিক পার্টি। ১০০টারও বেশি সিট লুট করেছে। এই নির্বাচন কমিশন হল বিজেপি কমিশন। এ বিষয়ে মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগারওয়ালের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তৃণমূল সভানেত্রীর।

মমতা আরও বলেন, এটা কী ধরনের জয়! এটা ইমমোরাল ভিক্ট্রি (অনৈতিক জয়)। মোরাল ভিক্ট্রি (নৈতিক জয়) নয়। পুরোটাই বেআইনি। জোর করে জিতেছে। লুট, লুট, লুট। আমরা ঘুরে দাঁড়াবই। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি।

সূত্র : আনন্দবাজার

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

এই নির্বাচন কমিশন হলো বিজেপি কমিশন : মমতা

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার