Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এই পৃথিবীকে সবুজ করে রেখে যাওয়ার দায়িত্ব আমাদের : আহসানুল তৈয়ব জাকির

BN DESK
02 April 2026, 04:17 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১ এপ্রিল) বুধবার বগুড়া নাটোর মহাসড়েকের রানীরহাটে গাছ লাগানো হয়েছে। বগুড়া সড়ক বিভাগ আয়োজিত গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক মো. একেএম আহসানুল তৈয়ব জাকির।

এসময় সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মো. হামিদুল হক, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী রুহুল আজম, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুয়ায়ী আগামী ৫ বছর সারা দেশে ২৫ কোটি গাছ লাগাবেন। এরই অংশ হিসেবে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ আজ বুধবার (১ এপ্রিল) থেকে গাছ লাগানো শুরু করেছে।

চলতি অর্থ বছরে বিভাগটি ১০ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) তারা শাজাহানপুরের রানীর হাট এলাকায় বগুড়া নাটোর সড়কে গাছ লাগান কর্মসূচির উদ্বোধন করেন। এসময় একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, এই পৃথিবীকে সবুজ করে রেখে যাওয়ার দায়ীত্ব আমাদের।

আমরা পরবর্তী প্রজন্মের জন্য বাস যোগ্য পৃথিবী রেখে যেতে চাই। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গাছ লাগানো শুরু করেছেন। ৫ বছরে ২৫ কোটি লাছ লাগানো হবে ইনশাআল্লাহ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

এই পৃথিবীকে সবুজ করে রেখে যাওয়ার দায়িত্ব আমাদের : আহসানুল তৈয়ব জাকির

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার