Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এই সময়ে দীঘি

BN DESK
04 September 2026, 12:14 AM পড়তে ১ মিনিট
এই সময়ে দীঘি

বিনোদন ডেস্ক ঃ প্রার্থনা ফারদিন দীঘি সর্বশেষ ‘জংলি’ সিনেমার ‘জনম জনম’ গান দিয়ে ভালোভাবেই এদেশের সিনেমাপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। রোমান্টিক ঘরানার এ গানে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি পড়েন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ফলে তাদের রসায়ন মানুষ বেশ ইতিবাচকভাবেই নিয়েছে। এখন দীঘির হাতে বেশকিছু কাজ রয়েছে।

এরইমধ্যে শুটিং শেষ করলেন ওয়েব ফিল্ম এর। এটি শিগগিরই দীপ্ত টিভিতে মুক্তি পেতে যাচ্ছে। এর বাইরে এখন যেসব কাজ হাতে রয়েছে সেসব নিয়ে বলতে মানা। শুক্রবার দুপুরে দীঘি বললেন, ‘শিগগিরই মুক্তি পাবে হাইড অ্যান্ড সিক। এটা একটা দারুণ থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত। দর্শকেরা এটি উপভোগ করতে পারবেন। এর বাইরে আমি ভক্তদের নতুন খবর দেব, একটু অপেক্ষা করতে হবে।’ লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরে দীঘির ব্যস্ত সময় কাটছে বইয়ের পাতায়, পরীক্ষায়। সকলেই জানেন দীঘি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সদ্যই অস্টম সেমিস্টারে উঠলেন।

নিজের পড়াশোনা সম্পর্কে বললেন, ‘এবার অস্টম সেমিস্টারে উঠলাম। আর বাকি চারটা সেমিস্টার। পড়াশোনা শেষ হতে আর হয়তো দেড় বছরের মতো লাগবে। এরপর চিন্তা করবো পোস্ট গগ্রজুয়েশন কোথায় করবো।’ সম্প্রতি সোশ্যাল স্টোরিতে একটি দিয়েছিলেন। যেখানে দীঘিকে অনেকটাই স্লিম মনে হচ্ছিল। নেটিজেনরা ধারণা করছিলেন দীঘি আরো ওজন কমিয়েছেন। কিন্তু দীঘি নিজেই সে ধারণা ভুল প্রমাণ করে করতোয়াকে বললেন, ‘ওটা আগের ছবি। এখন তো ওজন কিছুটা গেইন করেছি।’

‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় দীঘির। এটি মুক্তি পায় ২০২১ সালে। এরপর একাধিক সিনেমা করেছেন। সিনেমার অভিনয়শিল্পী দোয়েল ও সুব্রত চক্রবর্তীর মেয়ে দীঘি। শিশু বয়সেই বিজ্ঞাপনের মধ্য দিয়ে পরিচিতি পান। প্রথম সিনেমা করেন কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসাবে ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এই সময়ে দীঘি

B
BN DESK | 24 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার