Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় রোনালদোরা

BN DESK
02 September 2026, 09:04 AM পড়তে ১ মিনিট
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় রোনালদোরা

স্পোর্টস ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্তেলের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। 

শুরু থেকেই আক্রমণে থাকে কাওয়াসাকি। এরফলে তাতসুমা ইতোর গোলে ১০ মিনিটেই এগিয়ে যায় তারা। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি জাপানের দলটি। ২৮ মিনিটে সাদিও মানের দুর্দান্ত গোলে সমতায় ফেরে সৌদি আরবের দল আল নাসর। পরে  ৪১ মিনিটে ইয়োতো ওজেকির গোলে অবারও লিড নেয় কাওয়াসাকি। এই লিডেই বিরতি নেয় তারা। লিড ধরে রাখতে দ্বিতীয়ার্ধে আক্রমণও বাড়িয়ে দেয় জাপানিজ ক্লাবটি। ৭৬ মিনিটে আকিহিতো লেনাগা ব্যবধান বাড়ায় ৩-১ এ। গোল পরিশোধে মরিয়া রোনালদোরা একেরপর এক হানা দেয় কাওয়াসাকির রক্ষণে। শেষ পর্যন্ত আয়মান ইয়াহইয়া ব্যাধান কামাতে পারেন। এরপর জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি আল নাসর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় রোনালদোরা

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার