Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এএফসি থেকে বাড়তি আড়াই লাখ ডলার পাচ্ছে বাফুফে

BN DESK
02 September 2026, 09:09 AM পড়তে ১ মিনিট
এএফসি থেকে বাড়তি আড়াই লাখ ডলার পাচ্ছে বাফুফে

স্পোর্টস ডেস্ক : প্রতিবছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পাঁচ লাখ ডলার অনুদান দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এ বছর থেকে বাফুফেকে বাড়তি আরও আড়াই লাখ ডলার করে দেবে এএফসি। যা ২০২৫-২৮ সাল পর্যন্ত পাবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ১২ এপ্রিল মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে এ সিদ্ধান্ত হয়। 

কংগ্রেসে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি অংশ নেন সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। কংগ্রেস থেকে ফিরে সহ-সভাপতি ওয়াহিদ বলেন, ‘আমাদের নিয়মিত অনুদানের পাশাপাশি এএফসি আরও বছরে আড়াই লাখ ডলার দেবে, যা স্টেডিয়াম সংস্কার বা অবকাঠামো খাতে ব্যয় করা যাবে।’ 

সাধারণ সম্পাদকের কথা, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই লাখের পরিবর্তে আড়াই লাখ ডলার করে প্রতিবছর এএফসি এই খাতে ব্যয় করবে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আমরা ফুটবলের অবকাঠামো সংক্রান্ত বিষয়ে এ অর্থ ব্যবহার করব।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এএফসি থেকে বাড়তি আড়াই লাখ ডলার পাচ্ছে বাফুফে

B
BN DESK | 16 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার