Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একই ধারাবাহিকে শিল্পী সরকার অপু ও দীপা খন্দকার

BN DESK
03 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার চলতি এই ধারাবাহিকটিতে ফুফুর চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছেন নন্দিত গুনী অভিনেত্রী দীপা খন্দকার।

এরইমধ্যে নাটকটির ত্রিশ’তম পর্ব প্রচার হয়েছে। নিজের বাড়ি থেকে ঘটনাক্রমে রাগ করে সামির ও তার স্ত্রী বেরিয়ে গেছে। তারা এখন নিজেরা নিজেদের মতো জীবন যাপনের চেষ্টা করছে। তাদের সহযোগিতা করার চেষ্টা করছে ফুফু দীপা খন্দকারের স্বামী ইন্তেখাব দিনার।

এদিকে সামির বাসা থেকে বের হলেও তার স্ত্রী মেহরিন অর্থাৎ কেয়া পায়েল চেষ্টা করছে সামিরকে নিয়ে তার বাবার বাসায় যেতে। তার বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু এবং মায়ের চরিত্রে অভিনয় করছেন শিল্পী সরকার অপু।

এরইমধ্যে শুটিং-এ অন্যান্য শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন শিল্পী সরকার অপু ও দীপা খন্দকার। এর আগেও শিল্পী সরকার অপু ও দীপা খন্দকার একসঙ্গে নাটকে অভিনয় করেছিলেন। তবে ‘এটা আমাদেরই গল্প’ বিগত দিনের সব নাটকের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

শিল্পী সরকার অপু বলেন,‘ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদেরই গল্প নাটকটির ত্রিশ পর্ব এরইমধ্যে প্রচারিত হয়েছে। ত্রিশ পর্বের মধ্যে নাটকটি দেশ বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। দর্শক যে ভালো গল্পের নাটক, পারিবারিক গল্পের নাটক দেখতে চায় এই নাটকই তা প্রমাণ করে।’

দীপা খন্দকার বলেন,‘ এই নাটকে আমি ফুফুর চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রটির নাম ফাতেমা। এই মুহুর্তে যখন যেখানে যাচ্ছি সেখানেই এই নাটকের ফাতেমা চরিত্রের জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সত্যিই দর্শক নাটক দেখেন, ভালো গল্পের নাটক দেখেন। শুধু তাই নয় দর্শক যে পরের পর্বের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, এটা আমাদেরই গল্প যেন তারই প্রমাণ।’

এদিকে গতকাল রাজধানীর তিনশত ফিট এলাকায় কে এম সোহাগ রানা পরিচালিত সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র শুটিং-এ ব্যস্ত ছিলেন। এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান, শিল্পী সরকার অপুরই সন্তান। শিল্পী সরকার অপুর স্বামী নরেশ ভূঁইয়াও একজন নন্দিত অভিনেতা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

একই ধারাবাহিকে শিল্পী সরকার অপু ও দীপা খন্দকার

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার