Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একই রশিতে ঝুলছিল প্রবাসীর স্ত্রী ও ছেলের মরদেহ

BN DESK
05 September 2026, 03:47 AM পড়তে ১ মিনিট
একই রশিতে ঝুলছিল প্রবাসীর স্ত্রী ও ছেলের মরদেহ

কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৬ এপ্রিল )সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নদীয়াবাদ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুজন হলো– মা রাবেয়া বেগম (২৬) ও তার তিন বছর বয়সী একমাত্র ছেলে আব্দুল্লাহ। রাবেয়া বেগম নবীয়াবাদ গ্রামের প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী ও পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল মতিন গত ৫ বছর আগে পারিবারিকভাবে রাবেয়া বেগমকে বিয়ে করেন। তাদের এই সাংসারিক জীবনে তিন বছর বয়সী আব্দুল্লাহ একমাত্র ছেলে সন্তান। আব্দুল মতিন ছুটিতে বাড়িতে এসে গত এক বছর আগে আবারো প্রবাসে চলে যান। তাদের পারিবারিক অবস্থা সচ্ছল। শ্বশুর–শাশুড়িকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন রাবেয়া বেগম।

শুক্রবার দিনগত রাতের কোনো এক সময় রাবেয়া বেগম তার বসতঘরের পাশে থাকা ছোট্ট একটি ঘরের কাঠের তীরের সাথে একই রশিতে মা ও ছেলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন এলাকাবাসী। শনিবার সকালে নামাজ পড়তে উঠে রাবেয়া বেগমের শ্বশুর আলী আকবর একই রশিতে মা ও ছেলের মরদেহ ঝুঁলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক কলহ বা অন্য কোনো ঘটনা চোখে পড়েনি তাদের। তবে কী কারণে আত্মহত্যা করতে পারেন এটি একমাত্র তার স্বামী বলতে পারবে। কারণ রাবেয়া বেগমের শ্বশুর–শাশুড়ি দুজনেই বৃদ্ধ, তাদের সাথে কোনো ঝামেলা হওয়ার কথা নয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার রাতেও রাবেয়া বেগম তার শ্বশুর-শাশুড়ির সাথে খাওয়া-দাওয়া করেছেন। আজ শনিবার সকালে তাদের থাকার ঘরের পাশে অপর একটি টিনশেড ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহগুলো দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ থাকলেও- একটি জানালা রয়েছে যা বাইরে থেকেও সহজে খোলা যায়। তবে ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।’

ওসি মাহফুজুর রহমান আরও বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

একই রশিতে ঝুলছিল প্রবাসীর স্ত্রী ও ছেলের মরদেহ

B
BN DESK | 26 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার