Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একসঙ্গে জিৎ-ঋতুপর্ণা!

BN DESK
03 September 2026, 07:28 PM পড়তে ১ মিনিট
একসঙ্গে জিৎ-ঋতুপর্ণা!

বিনোদন ডেস্ক : একই ফ্রেমে ওপার বাংলার দুই জনপ্রিয় তারকা জিৎ-ঋতুপর্ণা! এমন দৃশ্য দেখে ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন-তবে কী আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন এই জুটি?এমন প্রশ্নের জবাব ভারতীয় গণমাধ্যমকে দেন অভিনেতা জিৎ। হেসেই বলেন,‘ আমায় দেখে কী মনে হচ্ছে? এখন তো শুধু অনুষ্ঠানে এলাম, ভবিষ্যতে হয়তো একসঙ্গেই পর্দায় দেখা যাবে।’ সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলেন, ‘অবশ্যই! প্রযোজক চাইলে আবার একসঙ্গে কাজ করব।’

প্রসঙ্গত, চলতি জুলাই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋতুপর্ণার ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। ছবির রেশ এখনও কাটেনি, তার মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে নতুন অভিযান-ভারতের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এই রহস্যে ঘেরা সিনেমা। প্রযোজনা সংস্থা ইতোমধ্যেই ঘোষণা করেছে, আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’! আর সেই ছবির মুখ আবারও ঋতুপর্ণা। তবে এবার একেবারে নতুন গল্প, আগের ছবির রহস্যের সঙ্গে কোনো সংযোগ নেই বলেই ইঙ্গিত নির্মাতাদের।

অন্যদিকে, জিৎ প্রথমবার বায়োপিকে! পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এই ছবিতে অনন্ত সিং-এর চরিত্রে দেখা যাবে তাকে। অক্টোবর থেকে শুরু হতে চলেছে শুটিং। গুঞ্জন এমনই যে, এই ছবিতেই জিৎ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন ঋতুপর্ণা! যদিও নির্মাতারা এ নিইয়ে কোনো মুখ খোলেননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

একসঙ্গে জিৎ-ঋতুপর্ণা!

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার