Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একাধিকবার যৌনকর্মীর চরিত্র অভিনয় করে ঋতুপর্ণার উপলদ্ধি

BN DESK
07 September 2026, 05:33 AM পড়তে ১ মিনিট
একাধিকবার যৌনকর্মীর চরিত্র অভিনয় করে ঋতুপর্ণার উপলদ্ধি

বিনোদন ডেস্ক : প্রথমে ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সিনেমায়। এরপর ‘রাতের রজনীগন্ধা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘রংবেরঙের কড়ি’ ও ‘রাজকাহিনী’ সিনেমাতে যৌনকর্মীর চরিত্রে কাজ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চরিত্র একই হলেও প্রত্যেকটি সিনেমার গল্প ভিন্ন। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে নতুন উপলদ্ধি তার মধ্যে জাগ্রত হয়েছে বলেন জানালেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা বলেন, “মন্দ মেয়ের উপাখ্যান’ সিনেমার আগে যৌনকর্মীদের জীবনযাপন নিয়ে একেবারেই অবগত ছিলাম না। তাদের জীবনযাপন বোঝার জন্য যৌনপল্লীতে নিয়ে যাওয়া। ছোট ঘরের মধ্যেও ওদের আন্তরিকতার শেষ ছিল না। যৌনকর্মীর শিশুদের স্কুলের পরিবেশও দেখার সুযোগ হয়েছে আমার। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌনকর্মীদের মধ্যে কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল।

‘মন্দ মেয়ের উপাখ্যান’-এ পুরুলিয়ার একটি যৌনপল্লী দেখানো হয়েছিল। ওরা এখনও ‘মন্দ মেয়ে’ বলেই পরিচিতি পান। ওদের কারা মন্দ করলো বা বললো, সেটা কিন্তু আজও কেউ ভাবে না। বিশ্ব যৌনকর্মী দিবসে এসে সেটাই মনে হয়। আজও কিন্তু এই ছুতমার্গ রয়ে গেছে। রাতে এই যৌনকর্মীদের কাছে যাওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে ওঠে।”

ঋতুপর্ণার কথায়, ‘যুগের পর যুগ দ্বিচারিতা চলে আসছে। অথচ এই সমাজের জন্যই কিন্তু যৌনকর্মী হয়ে উঠতে হয়। তারা তো স্বেচ্ছায় যৌনকর্মী হন না। নিষ্ঠুর ভাগ্যের পরিহাসে তাদের এই পরিণতি হয়। আবার যৌনকর্মী হয়ে উঠলে, সমাজ তাদের দিকেই আঙুল তোলে।’ যৌনকর্মীদের রোজগারের বিষয়টিও উঠে এসেছে তার লেখায়। চুরি, ডাকাতি বা খুনের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ‘যৌনকর্মীরা তো দেহের বিনিময়ে ন্যায্য পাওনাটুকুই নেন। তারা তো চুরি, ডাকাতি বা খুন করছেন না। কাউকে ঠকাচ্ছেনও না। কোনও রাখঢাক না করেই তারা রোজগার করছেন। মানুষ তো তাদের কাছে যাচ্ছে। তাই টাকা নিচ্ছেন। টাকা না পেলে তাদের জীবনধারণই বা হবে কীভাবে?’ প্রত্যেক সিনেমায় যৌনকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে জীবন নিয়ে নতুন করে ভেবেছেন এই অভিনেত্রী। সেই অনুভূতিগুলো তার মধ্যে এখনো রয়ে গেছে বলেও জানান ঋতুপর্ণা।

অভিনেত্রীর ভাষ্য, “রাতের রজনীগন্ধা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘রংবেরঙের কড়ি’ ছবিতেও যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছি। প্রতিবার যৌনকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে নতুন কিছু উপলব্ধি করেছি। প্রতিটি চরিত্রের মধ্যেই প্রবল বেদনা। এই অনুভূতিগুলো আমার ভেতরে রয়ে গেছে।” সূত্র: আনন্দবাজার অনলাইন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

একাধিকবার যৌনকর্মীর চরিত্র অভিনয় করে ঋতুপর্ণার উপলদ্ধি

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার