Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে বাসের ধাক্কা, নিহত ৫

BN DESK
02 September 2026, 09:13 AM পড়তে ১ মিনিট
এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে বাসের ধাক্কা, নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাকা দেয়। এতে পথচারীসহ ৫জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে বাসের ধাক্কা, নিহত ৫

B
BN DESK | 27 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার