Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

BN DESK
02 September 2026, 09:28 PM পড়তে ১ মিনিট

কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ছালাম হোসেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ করে পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এক ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন জানান, হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়ার কারণে নদীতে ঢেউ বৃদ্ধি পায়, ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল চালু করা হয়েছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার