Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক প্রার্থীর প্রতীকের অমিল থাকায় বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত

BN DESK
07 September 2026, 04:47 PM পড়তে ১ মিনিট
এক প্রার্থীর প্রতীকের অমিল থাকায় বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ইফতারুল ইসলাম মামুনকে দেওয়া আইসক্রিম প্রতীকের সাথে ব্যাটল পেপারে প্রতীকের মিল না থাকায় ওই পদে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় বগুড়া জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও বগুড়া সদর উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, ব্যালট পেপারে যথাযথভাবে প্রতীক না আসায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ভোট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। কিন্তু ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দকৃত প্রতীকের সঙ্গে মিল নেই।

সেখানে ফুলের মতো দেখতে কুলফি আইসক্রিম দেওয়া হয়েছে। এতে ভোটাররা তার প্রতীক চিনতে পারছেন না।’ তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে বিষয়টি জানানোর পর তিনি তাকে ফেসবুকে প্রচারণা চালাতে বলেন।

ওই প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করা হয়। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মাহমুদ হাসান বলেন, ব্যালট পেপারে প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যানের ভোট স্থগিত করা হয়। তবে নির্বাচন কমিশন থেকে লিখিত চিঠি আসেনি।

এদিকে ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনি প্রতীক ভুল হওয়ায় বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে বগুড়া জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও বগুড়া সদর উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

এক প্রার্থীর প্রতীকের অমিল থাকায় বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত

B
BN DESK | 29 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার