Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক বাঘাইড়ের দাম ৮০ হাজার টাকা

BN DESK
01 September 2026, 06:29 PM পড়তে ১ মিনিট
এক বাঘাইড়ের দাম ৮০ হাজার টাকা

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। যা ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 আজ শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ঢাকা উত্তরার এক ব্যবসায়ী এক হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

এর আগে দুপুরে জেলে সিদ্দিকুর রহমান তার সহযোগিদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। বিকেল ৩ টার দিকে জাল টেনে তুলতে গিয়ে দেখেন বিশাল আকৃতির বাঘাইড় মাছ আটকা পড়েছে।

পড়ে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে নিলাম ডাকা হয়। এসময় এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন ঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। পরে তিনি সেই মাছ ৮০ হাজার টাকায় রাজধানীর উত্তরার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

এক বাঘাইড়ের দাম ৮০ হাজার টাকা

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার