Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক যুগ পর আবার একসঙ্গে দেব-শুভশ্রী

BN DESK
01 September 2026, 11:47 AM পড়তে ১ মিনিট
এক যুগ পর আবার একসঙ্গে দেব-শুভশ্রী

বিনোদন ডেস্কঃ টলিউডের অন্যতম সফল জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘চ্যালেঞ্জ’, ‘দুজনে’, ‘রোমিও’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা। এক সময় তাদের রোম্যান্স ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। 

মাঝে প্রায় ১০টা বছর কেটে গেছে। এর মাঝে একসঙ্গে কোনো কাজ করেননি দেব-শুভশ্রী। অবশেষে ফিরছে দেব-শুভশ্রী।  কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’ দিয়ে ১৪ আগস্ট বড় পর্দায় আসবেন তাঁরা। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় খবরটি জানিয়েছেন দুজনেই।

২০১৫ সালের অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। প্রেম ভাঙার পরেই ‘ধূমকেতু’-সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। যার অন্যতম কারণ ছিল এটির গল্প। তবে নানা জটিলতায় তা আর তখন মুক্তি পায়নি।

সেই ভিডিওতে দেব-শুভশ্রীর দেখা মেলে ঠিকই, তবে একসঙ্গে দু‘জনের দেখা মেলেনি। তাঁরা বার্তাও দিলেন দর্শকদের। সেখানে দেব ও শুভশ্রী কাট টু কাট শটে বলেন, ‘১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সকলের সঙ্গে বড় পর্দায়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এক যুগ পর আবার একসঙ্গে দেব-শুভশ্রী

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার