Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প

BN DESK
07 April 2026, 05:03 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কইরানকে ‘এক রাতেই ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, পুরো দেশকে এক রাতেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার ভাষায়, ‘পুরো দেশকে এক রাতেই ধ্বংস করা যেতে পারে, আর সেই রাতটি হতে পারে আগামীকাল রাত।’

ট্রাম্প দাবি করেন, গত ৩৭ দিনে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানের আকাশে ১০ হাজারেরও বেশি যুদ্ধ উড্ডয়ন করেছে, যা তার ভাষায় নজিরবিহীন। একই সময়ে ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

গত সপ্তাহে ইরানে ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমান প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুরো অভিযানে এটি ছিল শত্রুপক্ষের হাতে ভূপাতিত প্রথম মানবচালিত মার্কিন বিমান।

ইরানে আটকে পড়া মার্কিন পাইলটদের উদ্ধারে পরিচালিত দ্বিতীয় অভিযানে ১৫৫টি মার্কিন বিমান অংশ নেয় জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ছিল চারটি বোমারু বিমান, ৬৪টি যুদ্ধবিমান, ৪৮টি রিফুয়েলিং ট্যাংকার এবং ১৩টি উদ্ধারকারী বিমান।

এর আগে যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের উদ্ধারে পরিচালিত আরেক অভিযানকে তিনি ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, সাহসী যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনতে তিনি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ওই মিশনে ২১টি সামরিক বিমান মোতায়েন করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার