Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন নেইমার

BN DESK
02 September 2026, 11:15 AM পড়তে ১ মিনিট
এক সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন নেইমার

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ট্রান্সফারে নেইমারকে বার্সেলোনা থেকে দলে নেয় পিএসজি। শুরুটা ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোট জর্জরিত হন নেইমার। সেই নেইমার এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখালেও চোট তার পিছু ছাড়েনি। আল হিলালে নাম লেখানোর ১৮ মাসে নেইমার খেলেছেন মোটে ৭ ম্যাচ। তবে এ সময়ে চুক্তির পুরো টাকাটাই পকেটে পুরেছেন তিনি। আর সেই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে যে কারও।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে বিশাল অঙ্কের চুক্তিতে আল হিলালে এসেই একের পর এক চোটে পড়েন নেইমার। গেল ২০২৪ সালে আল হিলালের জার্সিতে খেলতে পেরেছেন মোটে ২ ম্যাচ। তাও দু’ ম্যাচ মিলিয়ে মোটে ৪২ মিনিট। অথচ, এই বছরটাতে নেইমারকে চুক্তির পুরো টাকাটাই দিতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। অর্থাৎ মিনিট হিসেবে যা প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা !

আল হিলালের কাছ থেকে কাড়িকাড়ি টাকা বেতন ভাগিয়ে নেওয়া নেইমার এখনও এসিএল চোটে ভুগছেন। এই অবস্থায় শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এক সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন নেইমার

B
BN DESK | 12 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার